স্টাফ রিপোর্টার:
অনুপ্রাণন অনূর্ধ্ব ৪০ তরুণ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন চাঁদপুরের দুই লেখক। তাদের মধ্যে একজন হলেন সাহিত্যিক ও গবেষক মোহাম্মদ ফরিদ হাসান এবং অপরজন হলেন সাহিত্যিক ও সাংবাদিক কাদের পলাশ। তারা অনুপ্রাণন অনূর্ধ্ব ৪০ তরুণ প্রতিযোগিতায় প্রবন্ধ বিভাগে বিজয়ী হন। প্রতিযোগিতায় মোহাম্মদ ফরিদ হাসানের লেখা চিত্রকলার জগৎ ও কাদের পলাশের চাঁদপুরের সাংস্কৃতিক, লোক কথা ও অন্যান্য প্রবন্ধ নির্বাচিত করে অনুপ্রাণন জুরি বোর্ড।
ইতিমধ্যে অনুপ্রাণন অনূর্ধ্ব ৪০ তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২৪ এ বিজয়ী তরুণ লেখক তালিকা প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান। চারটি বিভাগে ১৫ জন লেখক নির্বাচিত করা হয় এ প্রতিযোগিতায়। যারা বিজয়ী হয়েছেন তারা হলেন,
কবিতা বিভাগে, এমরান হাসান ( মোহনীয় মৃত্তিকাগণ), নুসরাত জাহান চ্যাম্প (ছন্দে বাঁধা দ্বিধা), মনিকা মরিয়াম (নীল সমুদ্রস্নানে), ফাগুণ মল্লিক (সন্তের মতো একা), হাসনাইন হীরা (ব্রাত্যভিটার নকশা)। গল্প বিভাগে জয়শ্রী সরকার (ইশ্বরকে বল দুখী ডাকছে), ফরিদুল ইসলাম নির্জন (সে শুধু আড়ালে থাকে), আহাদ আদনান (সেদিন বর্ষাকাল) ,আরিফুল আলম (আধ্যাত্মিক),
নিবেদিতা আইচ (প্রজা কাহিনি)। উপন্যাস বিভাগে
কামরুল হাছান মাসুক (শরণার্থী), মিলন আশরাফ (ভাগ্য এক কৌতুকের নাম) ,আলিফা আফরিন (বহুরূপী)। প্রবন্ধ বিভাগে মুহাম্মদ ফরিদ হাসান (চিত্রকলার জগৎ), কাদের পলাশ (চাঁদপুরের সংস্কৃতি, লোককথা ও অন্যান্য)
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, প্রকাশনার নিজ খরচে বিজয়ী এই ১৫টি পাণ্ডুলিপি হার্ডকভার বই আকারে এ-বছর প্রকাশ করা হবে। একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের সম্মাননা স্মারক, উপহার ও পুরস্কার প্রদান করা হবে।


