স্টাফ রির্পোটার:
কবি, সম্পাদক ও শিক্ষক ম. নূরে আলম পাটওয়ারীর চুয়াল্লিশতম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে চাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে লেখকদের পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা, ভিন্ন ভিন্ন স্বারক উপহার ও কেক কেটে আনন্দগণ পরিবেশে কবি’র এ জন্ম উৎসব পালিত হয়।
এই আয়োজনে কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমি, চাঁদপুরের মহাপরিচালক কাদের পলাশ, সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী, পরিচালক (গবেষনা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, মোখলেছুর রহমান ভূঁইয়া, সাদ আল-আমিন, সাধারণ সদস্য খোকন মজুমদার, রাজিব কুমার দাস, আরিফুল ইসলাম শান্ত, মুহাম্মদ হানিফ, কাজী সাইফ, ইমরান শাকির ইমরু। এসময় উপস্থিত ছিলেন মোঃ তানজিদ কোতোয়াল, কবির বড় মেয়ে রুবাইয়াত আলম, ছোট মেয়ে মেহনুভা আলম ও একমাত্র ছেলে ইসবাত আলম।
জন্মদিন উদযাপন অনুষ্ঠানে আগত সকল কবি- লেখক ও সাহিত্য প্রেমীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমি, চাঁদপুরের নির্বাহী সদস্য ও চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত।


