কচুয়ায় জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন

মো. মাসুদ রানা:

বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা-নোয়াখালী অ.লের কেন্দ্রীয় মজলিসে শুরা ও অ.ল টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার বলেছেন, আমাদের যে আদর্শ, জনগন এ আদর্শকে অন্তরায় অন্তস্থল থেকে গ্রহন করে নিয়েছে। জামায়াতের নেতাকর্মীরা কোনো লুটপাট, চাঁদাবাজি কিংবা মানুষের সাথে অন্যায়-অবিচার করে না, কারো সম্পদ লুন্ঠন করে খায় না, এটা জনগনকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। যারা লুটতরাজ, চাঁদাবাজি করতে আসবে তাদের কোনো ছাড় দিবেন না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের নির্যাতন,জুলুম অতিষ্ঠ হয়ে এদেশের সর্বস্তরের মানুষ ক্ষেপে ফুসে উঠেছে। ছাত্র সমাজ সেটা বুঝতে পেরেছে। ছাত্র-জনতার গণঅভূত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা চাই এদেশে কোরআন সুন্নাহ ও ইসলামী আদর্শ অনুযায়ী দেশটাকে গড়ার জন্য। আমরা রাসুলের আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করতে চাই। তিনি শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌরসভার শাখার ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠানে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কচুয়া উপজেলা শাখার আমীর এ্যাডভোকেট মো. আবু তাহের মেজবাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট শাহজাহান মিয়া, কচুয়া উপজেলা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারী মোহাম্মদ আলী, পৌরসভা আমীর মাওলানা আমিনুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসাইন প্রমুখ।

এসময় কচুয়া উত্তর ইউপি সভাপতি এমদাদ উল্যাহ, বিতারা ইউপি আমির নাছির উদ্দিন মোল্লা, পশ্চিম সহদেবপুর ইউপি আমীর মাওলানা হেদায়েত উল্যাহ, পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা মহসিন উদ্দীন, পাথৈর ইউপি আমীর মাওলানা শহীদ উল্যাহ ও সাচার ইউপি আমীর অহিদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার আমীর এবং জামায়াতের কর্মীরা ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠানে অংশগ্রহন করেন।