হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশন উবি’র এডহক কমিটির সভা

স্টাফ রির্পোটার:

চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয় এর এড হক কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ জুলাই দুপুরে বিদ্যালয় মিলনায়তনে পরিচিত সভা অনু্ষ্িঠত হয়। এরপর ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীদের নিয়ে মতবিনিময় এবং বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। সবশেষ ম্যানেজিং কমিটি ও শিক্ষক মন্ডলী বিদ্যালয়ের আঙ্গিনায় একটি বৃক্ষরোপন করেন। এসময় হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি এস এম হারুন আল রশিদ। সদস্য সচিব, প্রধান শিক্ষক মুনির আহমেদ সিদ্দিকী, শিক্ষক প্রতিনিধি মোঃ হারেছ খান, অভিভাবক প্রতিনিধি মইনুল হক মৃধা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আঃ রশিদ গাজী, সহকারী শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান,তপন কুমার দে, সুকুমার সরকার, মোরশেদ আলমসহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারী, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বেপারী উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের নব কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক এস এম হারুন আল রশিদ’কে বিদ্যালয়ের সকল শিক্ষকের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের সভাপতি বলেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।