মো. ফাহাদ:
চাঁদপুরের ফরিদগঞ্জে ইভা আক্তার (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রাম থেকে মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর তার বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। সে ওই গ্রামের ইমাম হোসেনের মেয়ে। সে শোল্লা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাদেকুর রহমান বলেন, ইভা প্রতিদিনের ন্যায় সকালে সে কলেজে যায়, বিকেলে কলেজ থেকে এসে নিজেদের বসতঘরের শয়ন কক্ষে চলে যায়। কিছুক্ষণপর তার পরিবারের সদস্য ডাকাডাকি করে, তার কোন সারা-শব্দ না পেয়ে এক পর্যায়ে তার শয়ন কক্ষে গিয়ে দেখে তার মরদেহ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানোবস্থায় ঝুলে আছে। এসময় পরিবারের সদস্যদের ডাকচিৎকারে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এবিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. হানিফ সরকার বলেন, বিষয়টি দুঃখজনক। ইভা নামের মেয়েটির মরদেহ তাদের বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


