স্টাফ রিপোর্ট:
চাঁদপুরের ফরিদগঞ্জে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে কমিটির ঘটনাকে কেন্দ্র করে প্রধান ফটকে তালা। এতে উত্তপ্ত হয়ে উঠে পুরো এলাকা। সেনাবাহিনীর হস্তক্ষেপে সেই তালা ভেঙ্গে কলেজ স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে। কেউ পুনরায় আবার এই ঘটনা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা বাহিনী। মঙ্গলবার ১৯ নভেম্বর উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের প্রধান ফটকে তালা মেরে দেয় বিএনপি নেতা আবুল কালাম আজাদের অনুসারীরা এমটি দাবি করেন সভাপতি। এসময় কলেজ সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক এসে ফিরে যায়। কিছু শিক্ষার্থী কলেজ বন্ধের প্রতিবাদে করেন আবার কিছু শিক্ষার্থী কলেজের কমিটির বিষয়ে মিছিল করেন। এতে উত্তপ্ত হয়ে উঠে পুরো এলাকা। দুপুরে সেনাবাহিনী লোকজন এসে কলেজের প্রধান ফটকের তালা ভেঙ্গে দেয়। কলেজের স্বাভাবিক পরিস্থিতি ঠিক রাখার জন্য থানা পুলিশ ও উপজেলা প্রশাসনে ব্যবস্থার নেওয়ার নির্দেশ দেন। এদিকে স্থানীয়দের কে পুনরায় এই কাজ যাতে না করে সেই বিষয়ে সতর্ক করে দেয়।
ঘটনার সূত্রে জানাজায়, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি গত ৬ নভেম্বর জাতীয় বিশ^বিদ্যালয় কমিটির অনুমোদন দেয়। কিন্তু সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের অনুসারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদকে না দেওয়া উত্তপ্ত শুরু হয় এলাকা জুড়ে। সকালে আবুল কালাম আজাদের লোকজন এসে কলেজের প্রধান ফটকে তালা মেরে দেয়।
কলেজের স্থানীয় শিক্ষার্থীরা বলেন, আমরা কলেজে কোন রাজনীতি চাইনা। আমরা পড়াশুনা করতে এসেছি পড়াশুনা করবো। কলেজ বন্ধ থাকলে আমাদের ক্ষতি হবে। আমরা চাই কলেজের স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। কে সভাপতি হবে না হবে তা আমাদের দেখার বিষয় না। কোন প্রকার রাজনীতি কলেজে হোক তা আমরা চাই না।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন রসিদ বলেন, আমি সকালে শুনেছি আমাদের কলেজে কে বা কারা তালা মেরে দিয়েছে। আমি বিষয়টি সভাপতি কে যানিয়েছি।
এডহক কমিটির সভাপতি মাহাবুব মোরর্শেদ কচি বলেন, আমাকে সভাপতি করে জাতীয় বিশ^বিদ্যালয় একটি কমিটি দিয়েছে। এম এ হান্নানের অনুসারী আবুল কালাম আজাদ সে এই কমিটি বাতিল করার জন্য সকল সকল ধরনের নোংরামি করছে। সে রাজনীতিক দলকে ব্যবহার করে স্থানীয় মানুষের মাজে বিভাজন সৃষ্টি করছে। তার নেতৃত্বে আমার কলেজে বিএনপি কিছু লোক সকালে তালা মেরে দেয়। এবং সকল শিক্ষার্থীদের ভয় দেখিয়ে মিছিল করতে বাধ্য করে। কলেজে যাতে তারা না আসে সেই বিষয়ে নির উৎসাহিত করে। সে গত দুই দিন আগে আমাকে অপহরণ ও মারা চেষ্টা করেছে। আল্লাহ বাঁচিয়ে রাখছে।


