স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ফটো জার্নালিষ্ট এসোসিশনের সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য এম এ লতিফ এর বাবা মোঃ আবুল হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আজ দুপুর ১টায় চাঁদপুর ফেমাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৮০বছর।
মৃত্যুকালে তিনি চার পুত্র ও ৩ কন্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ, কার্যনির্বাহী পরিষদসহ সকল সদস্যবৃন্দ।
এছাড়াও শোক জানিয়েছে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর জেলা ফটোজার্নালিষ্ট এসোসিশন এর সকল সদস্যবৃন্দ।


