ফরিদগঞ্জে দিনব্যাপি এমআরপিসি সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এমআরপিসি দক্ষতা উন্নয়নের  একদিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই-২০২৫ইং) ফরিদগঞ্জ রূপসা রাস্তার মোড় ফরিদগঞ্জ লেখক ফোরামের কার্যালয়ে নিরাপদ অভিবাসন বিষয়ে বিদেশ গামী ও বিদেশ ফেরত লোকজনকে সহযোগিতা করার উদ্দেশ্যে স্ট্রেনদেনথ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস্) প্রকল্প, ফেইজ-২ মাইগ্র্যান্টস রাইটস প্রোটেকশন কমিটি (এমআরপিসি)’র সদস্যদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপি প্রশিক্ষণে উপজেলা কো-অর্ডিনেটর মাহমুদুল হাসানের পরিচালনায় প্রশিক্ষণ করান চাঁদপুর জেলা প্রকল্প ব্যবস্থাপক এ কে এম মাহাতাব উদ্দিন, প্রজেক্ট অফিসার মো: শাহজাহান।
এসময় উপজেলা কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান বলেন, আজ আমরা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার এমআরপিসি ২৩ জন সদস্য নিয়ে এপ্রশিক্ষণ আয়োজন করা হয়, ট্রেনার হিসেবে আজকে দায়ীত্ব পালন করছেন আমি, মাহাতাব উদ্দিন ও শাহজাহান। আমাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করেন, সিসিডিএ’র সোস্যাল মোবিলাইজার তারেক রহমান তারু, এনামুল হাসান, মো. রাসেল।
এ প্রকল্পের প্রশিক্ষণের আয়োজন করেন, সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স  (সিসিডিএ)।