ফারাবী খান:
ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্জ এম.এ হান্নানকে সমর্থন দিয়ে মটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন চৌরঙ্গী বাজার থেকে শুরু করে ১ থেকে ৯নং ওয়ার্ড পদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে সমাপ্ত করে।
২৭ অক্টোবর (সোমবার) বিকালে পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন মোল্লার পরিচালনায় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান আপু ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন শাবু পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুৃল বাশার সোহেল। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক ওহিদুর রহমান পাটওয়ারী। ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান পাখি, সম্পাদক রাশেদ খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক পাটওয়ারী প্রমূখ।
এসময় নেতাকর্মীরা স্লোগান তোলে ফরিদগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি, ফরিদগঞ্জের মাটি এমএ হান্নানের ঘাটি। আগামি জাতীয় নির্বাচনে চাঁদপুর ৪ ফরিদগঞ্জে আসনে ধানের শীষে প্রতিকে উপজেলার বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে নমিনেশন দেওয়ার আহ্বান। আমরা ৭নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপির দাবি, ফরিদগঞ্জে এমএ হান্নানকে ধানের শীষ মার্কায় প্রার্থী হিসেবে দেখতে চাই। এসময় তারা আরও বলেন, ফরিদগঞ্জে অসহায় মেহনতি মানুষের আস্থাভাজন, ফরিদগঞ্জে উন্নয়নের রূপকার এমএ হান্নানকে নমিনেশন দিয়ে ফরিদগঞ্জের জনসাধারণের সেবা করার সুযোগ দিন।


