ফরিদগঞ্জ নবাগত ইউএনও’র সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

ফারাবী খান:

ফরিদগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা ও পৌর জামায়াতে নেতৃবৃন্দ।

গতবুধবার ইউএনওর কার্যালয়ে জামায়াতের নের্তৃবৃন্দগণ ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত পরিচিতি সভা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাওলানা মোঃ ইউনূছ, নায়েবে আমীর মাওলানা কফিলউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, পৌরসভা আমীর মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামি ফরিদগঞ্জ উপজেলার নের্তৃবৃন্দগণ নির্বাহী অফিসারের কাছে প্রত্যাশা রাখেন, মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতা-অভিজ্ঞতার অপূর্ব সংমিশ্রণে সবাইকে সাথে নিয়েই ফরিদগঞ্জ উপজেলার জনগণকে সার্বিক সেবা প্রদানের মাধ্যমে অত্যাধুনিক ও উন্নয়নের মডেল উপজেলা হিসেবে ফরিদগঞ্জকে দেশব্যাপি পরিচিত করবেন। একই সাথে উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ দমনে আইন শৃঙ্খলা সমুন্নত রাখবেন বলে আশা প্রকাশ করেন তারা।