সামান্য বৃষ্টি উসকে দিলো তাপদাহ

ইসহাক ইসলাম জায়ান :

 

গেল কয়েকদিনের তাপদাহে অতীষ্ট জনজীবন। অন্যদিন ভারি বৃষ্টি হলেও বৃহস্পতিবার দিনটি ছিলো একেবারে ভিন্ন। সকাল ১১দিকে চাঁদপুর শহরের আশপাশে কয়েক ফোঁট বৃষ্টি হলেও তা আর দীর্ঘায়তি হয়নি। বরং মেঘলা আকাশের মাঝেও প্রখর তাপ অনুভূত হয়েছে।

চাঁদপুর জেলা আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা শাহ মোহাম্মদ শোয়েব বলেন,  সামান্য পরিমান বৃষ্টি দেখা মিলেছে আজ। যা মিলিমিটারে মাপা সম্ভব হয়নি। যদিও শূন্য দশমিক ১ মিলিমিটার হিসেবে উঠেছে। এটিকে অংকের হিসেবে না বলে বলা হয় সামান্য পরিমান।

জানা গেছে,  দুপুর পৌনে দুইটার দিকে কচুয়া উপজেলার কালোচোঁ গ্রামে কিছু বৃষ্টিপাত হয়েছে। এছাড়া জেলার অন্য কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায় নি। বৃহস্পতিবার সকাল থেকে চাঁদপুরে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রবাহিত হয়। যদিও অনুভূত হয় এর কয়েক ডিগ্রি সেলসিয়াস বেশি। এতে শ্রমজীবি  মানুষ অনেক কষ্টে পড়ে।

সকালের কয়েক ফোঁটা বৃষ্টি  আবহাওয়া ঠাণ্ডা করতে পারেনি।