স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পবিত্র ঈদুল আযহা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টায় ঈদের প্রধান জামাত পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন, চৌধুরী জামে মসজিদের প্রেস ইমাম আব্দুল হাদী।
ঈদের জামাতে অংশগ্রহণ করেন, জেলা প্রশাসক মোঃ আহমদ জিয়াউর রহমান , চাঁদপুর পৌরসভা প্রশাসক মাহমুদ এরশাদ উল্লাহ,এডভোকেট ইকবাল বিন বাশারসহ জেলা প্রশাসন , পৌরসভার কর্মকর্তা কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।
এরপর ঈদের দ্বিতীয় জামাত চাঁদপুর সরকারি কলেজ মাঠে, জেলা পুলিশ লাইন সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়।


