স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
চাঁদপুর সদরের বাবুরহাট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
অভিযানে সেবা মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় আরাফাত ডেন্টালকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় মদিনা ফার্মেসিকে ১৬ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং উৎপাদনের ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় সুন্দরবন আইসক্রিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।


