স্টাফ রিপোর্টার, কচুয়া, চাঁদপুর:
চাঁদপুরের কচুয়ার আশ্রাফপুর ইউনিয়নে মোঃ রাকিবুল হাসানের পক্ষে তালা মার্কার প্রচার-প্রচারণা করা হয়েছে। ৬ নং ওয়ার্ড খাজুরিয়া বাজারে তালা মার্কার জনসংযোগ ও নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক উপ- কমিটির সম্মানিত সদস্য ওমর ফারুক শামীম।
এসময় স্থানীয় মানুষকে ২৯ তারিখ সারাদিন তালা মার্কায় ভোট দিতে আহ্বান জানানো হয়।
গণসংযোগে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


