স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
বঙ্গপসাগর থেকে দক্ষিণনাঞ্চল হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমের। ঘূর্ণিঝড় রেমাল এর কারনে জনসাধারণদেরকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। পাশাপাশি দুর্যোগপূর্ন আবহাওয়ার কারণে চাঁদপুর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় ও রোববার সকালে চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম লঞ্চ-টার্মিনাল, বড় স্টেশন মোলহেড ছাড়াও নদী তীরবর্তী-স্থানে বসবাসরত বাসিন্দা ও চর এলাকায় জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ট্রলার নিয়ে মাইকিং করে।
চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় জনসাধারণের জান মাল নিরাপত্তা, গবাদিপশু, শিশুসহ প্রয়োজনীয় খাবার নিয়ে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য সচেতনমূলক মাইকিং করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে। নৌ পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। তাছাড়া নৌযান শ্রমিকদেরকে সরকারী নির্দেশনা মেনে নিরাপদে যাতায়াত করাসহ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়।
জেলার মোট ৩৯৩টি আশ্রয় কেন্দ্র, একটি মুজিব কেল্লা ও ৯টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগ পরবর্তী সময়ে জেলায় ৫৬০০ প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।


