শাহরাস্তিতে  গাঁজাসহ  ২  মাদক ব্যবসায়ী আটক  

স্টাফ রিপোর্টার, চাঁদপুর :

 

শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ শত গ্রাম গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১ জুন  শনিবার রাত সাড়ে ৩টায়   সময়  গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর ছারার বাপের বাড়ির জনৈক ফাতেমার বসত ঘরের উত্তর পাশে জনৈক আলীর পুকুরের পূর্ব পাড় হতে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

ঐ সময়  আসামী জুলফু এর  হেফাজত হতে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।  গ্রেফতারকৃত আসামী ১। জুলফু মোল্লা (৩০), পিতা-আব্দুল মালেক মোল্লা, সাং-পাথৈর (মোল্লা বাড়ী), ২। আব্দুল হান্নান (৪৮), পিতা-জবরুল প্রকাশ জবু, সাং-লাকামতা (কাঁচারী বাড়ী), উভয় থানা-শাহরাস্তি,-চাঁদপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করিয়া যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়া যাইতেছে।  আসামী জুলফু জব্দকৃত গাঁজা (মাদকদ্রব্য) বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালীন গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-০১, তারিখ-০১/০৬/২০২৪ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু করা হইয়াছে।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম,  এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোঃ আলমগীর হোসেন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/জনি কান্তি দে, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।