সাংবাদিক জিএম শাহীন গুরুতর অসুস্থ : দোয়া কামনা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর:

 

চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জি এম শাহিন বেশ কয়েকমাস ধরে অসুস্থ। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়,  গেল এক মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো গতকাল শনিবার রাতে  কিডনির স্টোনের জন্যে URS ( আপারেশন) এর জন্য হাসপতালে ভর্তি হয়েছেন।

বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে ঢাকার শ্যামলী সিকেডি এন্ড ইউরোলজী হাসপাতালে প্রথম আপারেশন গত ৪ মে ২০২৪ হয় । আজ আবার কামরুল ইসলামই অপারেশন করবেন৷ তার সুস্থতার জন্যে পরিবারের তরফ থেকে  দোয়া  চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, জিএম শাহীন চাঁদপুরের বিভিন্ন স্থানীয় পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সাংবাদিকতা করেছেন। এছাড়া বৈশাখী টেলিভিশন ও এস এ টিভির চাঁদপুর প্রতিনিধি হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের  সাধারণ সম্পাদক  হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুর শহরের মেরিন হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতোপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন জি এম শাহীন।

তার রোগমুক্তির জন্য চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক কাদের পলাশ দোয়া চেয়েছেন।