দুঃস্বপ্নের আগুন

ফারজানা মুন্নি

আমার এখন সমস্ত বসন্তটাই শ্রাবণের ধারাপাত
হৃদমননে দুঃখের শেকড় গজানো
একাকিত্বের মৌন বিষাদ,
পাখির উচ্চ কণ্ঠে বাঁধানো সুরের প্রেমিক
আমার এখন সমস্ত শরীরের অঙ্গে থাকে নীরব।

বসন্তের দু’চোখ বয়ে নদী ফুটে-
স্বপ্নিল রাতের প্রেমিকের ঘন নিঃশ্বাস উদাও হয়ে
আমার এখন শহর জুড়ে দুঃস্বপ্নের আগুন জ্বলে।

বুকের ভেতর হাড়ে হাড়ে করে ভাংচুর
মিথ্যা বাণী-
বিশ্বাসে কালো দাগ
চেনা পথ একলা করে
বিচ্ছিন্নতায় দূরত্ব খোঁজে।

মানুষরা ঝড়ে যাচ্ছে স্মৃতির গাঢ় দাগ রেখে
গোলাপের পাপড়ি পচনে মুখ ডাকছে
তোমার শূন্যতায় খা,খা করে-
একাকিত্বের মাঠ স্পর্শহীন কোমলতায়।

এখন আমার জীবন স্বপ্ন চাষীর স্বপ্ন নিয়ে
বেঁচে থাকে শহর জুড়ে
দুঃস্বপ্নের আগুন জ্বালিয়ে!