ফকরুল ইসলাম টিটু, চাঁদপুর :
প্রতি বছর ১৫ জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালন করা হয়। এই দিবস পালনের লক্ষ্য হল, বয়স্কদের উপর নির্যাতন এবং তাদের যন্ত্রণা সম্পর্কে মানুষকে সচেতন করা। প্রবীণদের উপর অত্যাচার অবহেলা সম্পর্কে সব বয়সী মানুষকে সচেতন করে তোলাই এই দিবসের লক্ষ্য। উন্নয়নশীল এবং উন্নত সব দেশেই প্রবীণদের নির্যাতন কম-বেশি হয়ে থাকে।
উল্লেখ্য, প্রবীণ নির্যাতনের বিষয়গুলো খুব কম সামনে আসে প্রবীণদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন হয় সেটা হতে পারে শারীরিক, মানসিক, সামাজিক অথবা অর্থনৈতিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সর্বশেষ রিপোর্ট অনুযায়, প্রতি ৬ জন বয়স্ক ব্যক্তির মধ্যে ১ জন প্রবীণ নির্যাতনের শিকার হচ্ছেন।
সেই অনুসারে, প্রায় ১৪১ মিলিয়ন প্রবীণ সারা বিশ্বে নির্যাতনের শিকার হচ্ছেন। তারা আরও বলেন, এর পরিমাণ আরও অনেক বেশি কারণ ম্যাক্সিমাম প্রবীণ নির্যাতন নথিভুক্ত হয় না।
প্রতিনিয়ত প্রবীণদের সংখ্যা বাড়ছে, সেই সাথে নির্যাতন ও বাড়ছে আমরা চাই একটা প্রবীণবান্ধব সমাজ, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে জনসংখ্যার ৫ ভাগের ১ ভাগ থাকবে প্রবীণ তাই সব বয়সী মানুষদের সচেতন করা না গেলে প্রবীণ নির্যাতন বন্ধ করা সম্ভব নয়।


