চাঁদপুর তথ্য অফিসের আয়োজনে কৃষক সমাবেশ

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর তথ্য অফিসের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলার কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ‘কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নৈতিক অবক্ষয় রোধ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক অবক্ষয় রোধ’ বিষয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (প্রচার ও সমন্বয়) জনাব ফাহিমা জাহান। জেলা তথ্য অফিসার জনাব তপন বেপারী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চাঁদপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান রুপম

বক্তারা কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নৈতিক অবক্ষয় রোধ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক অবক্ষয় রোধ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে ফলজ বৃক্ষ প্রদান করা হয়।

সমাবেশে প্রায় অর্ধশতাধিক কৃষক অংশ নেন।