বিশুদ্ধ পানি পেল শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার :

এখন থেকে চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে বিশুদ্ধ পানি পান করার সুযোগ পাবে। আর এ ব্যবস্থা করে দিয়েছেন ‘ক্লিন চাঁদপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আজ মঙ্গলবার সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট নুরুল আমিন খান আকাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানি সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্ত ক্লিন চাঁদপুরের নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।
বক্তব্যে এডভোকেট নুরুল আমিন খান আকাশ শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপদ পানীয় জলে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই উদ্যোগ অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি বপড়হড়সরপধষষু ফরংধফাধহঃধমবফ শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাবে।

ক্লিন চাঁদপুরের প্রতিনিধিরা জানান, স্কুলে স্থাপিত পানি সরবরাহ ব্যবস্থা নিয়মিত রক্ষণাবেক্ষণ ও বিশুদ্ধতা নিহত করার জন্য নির্ধারিত সময়ে মান যাচাই করা হবে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এবং স্বাস্থ্যকর পানির সুবিধায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নতিতে আশা ব্যক্ত করেন।