শাহরাস্তিতে সুহাদায়ে কারবালা স্মরণে দোয়া মাহফিল

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের শাহরাস্তির পশ্চিম উপলতা ও ভিংরা সুন্নী সংগঠনের যৌথ উদ্যোগে সুহাদায়ে কারবালার স্মরণে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন মঙ্গলবার বাদ আছর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পশ্চিম উপলতা মোল্লা বাড়ী সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আক্তার হোসেন পাটওয়ারী। প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং কারবালার চেতনা সম্পর্কে বিশদ আলোচনা করেন।

মাহফিল কমিটির সভাপতি মোঃ দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম উপলতা বাইতুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মোল্লা এবং খতিব মোহাম্মদ মোশারফ হোসেন। সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মসজিদের পেশ ইমাম মোঃ জহিরুল ইসলাম। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন জয়নগর জামে মসজিদের খতিব মোঃ ইউনুস আবেদী। এছাড়া সভায় মোহাম্মদ ইমাম হোসেনও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহফিল কমিটির সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী, কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুর ইসলাম সবুজ, প্রচার সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, স্থানীয় ব্যক্তিবর্গ মোহাম্মদ বিল্লাল হোসেন, মোঃ মোকলেছুর রহমান, মোঃ খোকনসহ এলাকার সর্বস্তরের সুধীজন।

আলোচনা সভা শেষে সুহাদায়ে কারবালার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।