সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের নতুন কমিটি

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সামাজিক ও মানবিক কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটির নেতৃত্বে স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

সোমবার (২৯ জুন) বিকেলে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইমন বেপারী, সাধারণ সম্পাদক এস এ শাহাদাত এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল।

এছাড়া কমিটিতে পরিচালক হিসেবে রয়েছেন ফাহিম সরকার। সহ-পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাত সরকার, সাইফ খন্দকার, রাহিম সরকার ও ফেরদৌস ভূঁইয়া।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিরাজ খান, পিয়াস ও রাশেদ। সহ-সাধারণ সম্পাদক এফ এল ফাহিম, সায়েম বেপারী, রাব্বি আহমেদ ও ইমরান হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ প্রধান, নিলয়, রোমান ও মেহেদী হোসেন। প্রচার সম্পাদক সাইমন সরকার এবং সহ-প্রচার সম্পাদক অনিক আহমেদ, রানা আহমেদ ও জিয়াদ।

নারী বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রত্না ভূঁইয়া । সহ-নারী বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সুমাইয়া আক্তার, সেতু রানী, আফরিন আক্তার, আরোহী আক্তার, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তার মনি। এছাড়া প্রবাসী কল্যাণ সম্পাদক হিসেবে সোহান খান এবং সদস্য হিসেবে শাকিল, মিরাজ আহাম্মেদ, রাজু, বিল্লাল, সিফাত ও আলমাস প্রধান** দায়িত্ব পালন করবেন।

নবগঠিত কমিটির পরিচালক ফাহিম সরকার বলেন, “সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের মূল লক্ষ্য হলো জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা। রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জনই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সহ-পরিচালক সাইফ খন্দকার বলেন, “সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের মাধ্যমে মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখতে চাই। রক্তের অভাবে যেন কোনো রোগী কষ্ট না পান, সে লক্ষ্যেই আমরা কাজ করব। সংগঠনের কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

সংগঠনের নেতারা জানান, ভবিষ্যতে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মানবকল্যাণে ভূমিকা রাখবে সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব।