স্টাফ রির্পোটার:
‘সবুজ ক্যাম্পাস, সমৃদ্ধ বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর গভর্ণমেন্ট টেকনিক্যাল হাই স্কুলে সরকারি নির্দেশনা ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় পরিবেশ ও জলবায়ু সচেতনতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বর্ণাঢ্য র্যালি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার, বৃক্ষরোপণ এবং সচেতনতামূলক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আবদুল কাদের পলাশ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু ছায়েদ।
বিদ্যালয়ের শিক্ষক রাফী আননুর আরমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অতিথিরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বেশি বেশি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করার আহ্বান জানান।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


