স্টাফ রির্পোটার:
চাঁদপুরের হাইমচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম, বিদ্যুৎ সেবা, বাজার তদারকি এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. হারুনর রশীদ গাজী, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন পেদা, আলগী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান পাটওয়ারী, চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিমুল চোকদার, হাইমচর পল্লী বিদ্যুতের এজিএম রোকসানা বেগম এবং হাইমচর প্রেসক্লাবের সদস্য মো. হাসান আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও অমিত রায় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সব সরকারি দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জনসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুন নবী, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, সমাজসেবা কর্মকর্তা ফেরদৌসী আক্তার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হকসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জনস্বার্থে উপজেলায় শতভাগ বিদ্যুতের সুষম বণ্টন নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিয়মিত তদারকি জোরদার করা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


