মতলব উত্তরে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রোহিতারপাড় এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান রোহিতারপাড় প্রধানিয়া বাড়ির মৃত আব্দুল আজিজ মুন্সীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিজ বাড়ির আঙিনায় একটি কাঠগাছের ডাল কাটছিলেন সিদ্দিকুর রহমান। একপর্যায়ে অসাবধানতাবশত গাছের ডাল পাশের ২২০ ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার বাম হাত ও বুকে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগায় সিদ্দিকুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।