স্টাফ রির্পোটার:
চাঁদপুর শহরের আদালত পাড়ায় বহুতল ভবনের ছাদ থেকে পরে এক রাজমিস্ত্রী মারাত্মক ভাবে আহত হয়েছে। তাকে ঢাকায় রেপার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল অনুমান ৫ টার দিকে। জানাযায়, পুরাতন আদালত পাড়া এলাকায় জনৈক লিপির বেগমের একটি নির্মাণাধীন বহুতল ভবনের ৩ তলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন পূর্ব শ্রীরামদী ব্রিজ এলাকার বেপারী বাড়ির হারুন বেপারীর ছেলে রুবেল বেপারী (৩৫)। কাজ করার সময় অসাবধানতাবশত ভবনের তৃতীয় তলার ছাদ থেকে রুবেল বেপারী নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তার সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান রোগী রুবেল বেপারী গুরুতর ভাবে আহত হয়েছে। তিনি জীবন মৃত্যূর সন্ধীক্ষনে, তাই আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণকরা হয়েছে।


