যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে আব্দুল আজিজ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলার কৃতি সন্তান আব্দুল আজিজ বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে বাংলাদেশ যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এক শুভেচ্ছা বার্তায় জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, আব্দুল আজিজের এই অর্জন চাঁদপুরবাসীর জন্য গর্বের। তার নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সফলতার সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং দেশের যুবসমাজের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শুভেচ্ছা বার্তায় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংগঠনিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়