শিক্ষামন্ত্রী আজ কচুয়া আসছেন

স্টাফ রিপোর্টার:

শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শুক্রবার (২৪ জুলাই) চাঁদপুরের কচুয়া উপজেলায় সরকারি সফরে আসছেন। সফরকালে তিনি কচুয়ার মোনোহরপুর হাই স্কুলে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা দাপ্তরিক সফরসূচি অনুযায়ী, মন্ত্রী সকাল ৮টায় ঢাকার সরকারি বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০টায় কচুয়ার মোনোহরপুর হাই স্কুলে শিক্ষক সমাবেশে যোগ দেওয়ার পর বিকেল সাড়ে ৩টায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

সফরসূচিতে আরও উল্লেখ করা হয়েছে, মন্ত্রীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। শিক্ষক সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ নেবেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

শিক্ষামন্ত্রীর এ সফরকে ঘিরে কচুয়া উপজেলা প্রশাসন, স্থানীয় শিক্ষা বিভাগ ও আয়োজকরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন। তাঁর সফরকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।