মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সিরহাট এলাকা থেকে মো. ওসমান বেপারী (বেপারী বাড়ি, ভোলাচো গ্রাম)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী দায়ের করা একটি মামলায় (নং-৩৬৯/২২) চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ ওসমান বেপারীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এএসআই অরূপ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্ জানান, গ্রেপ্তার হওয়া ওসমান বেপারীর বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।