স্টাফ রির্পোটার:
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের শ্বশুর এবং শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীপুর মিয়াজী বাড়ির বাসিন্দা আলী আশ্রাফ মিয়াজীর জ্যেষ্ঠ পুত্র শফিউল্লাহ মিয়াজী (৭৫) ইন্তেকাল করেছেন। শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম শফিউল্লাহ মিয়াজী বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পারিবারিকভাবে জানানো হবে। আল্লাহ তায়ালা মরহুম শফিউল্লাহ মিয়াজীকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।


