স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব উপজেলার খিলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোজাহের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হেমায়েতুল ইসলাম সুমন, মো. মোস্তফা কামাল, মো. ফারুক হোসেন মেম্বার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম পরানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন ইবনে কামাল মিয়াজী, ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু হায়াত মিঠু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. নুর আলম, যুবদল নেতা রতন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জাকির হোসেন, মো. মোখলেসুর রহমান ও শাকিল, শ্রমিক দল নেতা মো. রফিকুল ইসলাম এবং ইউনিয়ন ছাত্রদল নেতা মিরাজ, মোহাম্মদ হাসানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খিলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম।


