স্টাফ রিপোর্টার, চাঁদপুর :
চাঁদপুর বাবুরহাট বাজারে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা পরিষদ।
নিজস্ব ভূমিতে মার্কেট নির্মাণ লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। দীর্ঘদিন যাবত এখানে বাৎসরিক লীজে ব্যবসা পরিচালনা করছিলেন ব্যবসায়ীরা। উচ্ছেদ অভিযানে প্রতিগ্রস্ত হলেও সহযোগিতা করছেন তারা। মার্কেট নির্মাণ হলে অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ দেওয়ার দাবি তাদের।
২২ কোটি টাকা ব্যয়ে মার্কেট নির্মাণের প্রকল্প প্রস্তুত করেছে জেলা পরিষদ। সে লক্ষ্যে পরিচালনা করা হয় এই উচ্ছেদ অভিযান। মার্কেট নির্মাণ সময় লাগবে দুই বছর।
মার্কেট নির্মাণ হলে পূর্বে লীজ নেওয়া ব্যবসায়ীরা অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ পাবেন জানান অভিযানে অংশ নেয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।


