স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে ওয়ান ব্যাংক পিএলসির রায়পুর শাখার অধীনে রূপসা উপ-শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ওয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নবনির্মিত উপ-শাখাটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে রূপসা বাজার ও আশপাশের এলাকার ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ ও হাতের নাগালে পৌঁছে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ান ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন হেড রাশেদ আখতার জামান, রিটেইল ব্যাংকিং ডিভিশনের হেড শহিদুল হক, স্টাবলিশমেন্ট ডিভিশনের হেড কাজী ফোরকান, অপারেশন ডিভিশনের হেড জাহিদুল ইসলাম, নোয়াখালী অঞ্চলের জোনাল হেড আক্তার হোসেন সরকার এবং সিনিয়র ম্যানেজার সাখাওয়াত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মোশারফ হোসেন, রায়পুর শাখার ম্যানেজার ইকবাল হোসেন, ওয়ান ব্যাংক পিএলসি রূপসা উপ-শাখার ইনচার্জ মো. তাফসির আহমেদসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রূপসা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে সকালে নতুন উপ-শাখায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, আধুনিক ও প্রগতিশীল ব্যাংকের কাছে গ্রাহকদের যে প্রত্যাশা, ওয়ান ব্যাংক পিএলসি সেই প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। রূপসা উপ-শাখার মাধ্যমে স্থানীয় জনগণকে দ্রুত, আধুনিক ও মানসম্মত ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নতুন এই উপ-শাখা চালুর ফলে রূপসা বাজার ও আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।


