পালাখালে মরহুম কামাল বাবুলের স্মরণে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সভাপতি মরহুম কামাল হোসেন বাবুলের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জোহর পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক স¤পাদক ও সভাপতি পদপ্রার্থী মো. জাকির হোসেন মোল্লার আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইউসুফ মিয়াজী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক দেলোয়ার পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক স¤পাদক আব্দুল জলিল, পালাখাল মডেল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ স¤পাদক আব্দুর রহিম রাজ, সাংগঠনিক স¤পাদক মো. সুলাইমান, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ স¤পাদক জুয়েল হোসাইন হিমেল, চাঁদপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ স¤পাদক ইব্রাহিম গাজী, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি গাজী শাহাবুদ্দিন, বিএনপি নেতা নবীর হোসেন মোল্লা, মরহুমের পুত্র মো. রাকিবুল ইসলাম রাকিব এবং বিতারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সজীব মিয়াজীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তারা মরহুম কামাল হোসেন বাবুলের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তারা বলেন, তিনি পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের নেতৃত্বে থেকে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে সুস¤পর্ক বজায় রেখে কাজ করেছেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তার রেখে যাওয়া রাজনৈতিক ও সামাজিক আদর্শকে ধারণ করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম কামাল হোসেন বাবুলের রুহের মাগফেরাত ও জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় মরহুমের পরিবারের সদস্যসহ নেতাকর্মী ও মুসল্লিরা অংশ নেন।