শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইয়াকুব হোসেন নামে এক ডেকোরেশন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভোলদিঘী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াকুব হোসেন ভোলদিঘী পূর্বপাড়া পাটোয়ারী বাড়ির বাসিন্দা। তিনি ভোলদিঘী বাজারে ডেকোরেশন ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন ইয়াকুব হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে পরিবার, স্বজন, ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ইয়াকুব হোসেন ছিলেন অত্যন্ত ভালো ও সদালাপী মানুষ। তার মৃত্যুতে ভোলদিঘী বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের সদস্য ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।