স্টাফ রিপোর্টার:
বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে চাঁদপুর জেলা বিএনপি। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ৪ হাজার বৃক্ষরোপনের ঘোষণা দিয়েছেন।
৩ সেপ্টেম্বর দুপুরে চান্দ্রা ইউনিয়নে ও বিকালে বাগাদী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বৃক্ষরোপণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আম, জাম, কাঠাল, জলপাই, আমড়া, নিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ গাজী, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী মাহবুব আলম, চান্দ্রা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন মফু সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় পাটোয়ারী, সহসভাপতি খোকন খান, সাংগঠনিক সম্পাদক জাকির পাটোয়ারী, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরু গাজী, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাতেন জমাদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজাদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান খানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাগাদী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা বরকতউল্লাহ খান, বাগাদি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়কারী এডভোকেট আলম খান মঞ্জু, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আঃ হাই মিয়াজি, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্ল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহসিন মিয়াজি , সাধারণ সম্পাদক মমিন গাজী,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক সোহাগ কবিরাজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিবলু বেপারী, সদস্য সচিব মমিন হোসেন সাগর প্রমুখ।


