স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও প্রাইমিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট উপলক্ষে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রাইমিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট উপলক্ষে উপজেলার ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩২ জন শিক্ষার্থীর মধ্যে ৮৩২ জোড়া ফুটবল খেলার বুট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা কে.এম. ইশমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম কিরন। এ সময় মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদ হোসেন খান, সদস্য মো. ফয়সাল খন্দকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।
আরও বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে নিয়মিত প্রতিযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহ করা জরুরি। এতে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীরাও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ জন শিক্ষার্থীর হাতে ৮৩২ জোড়া ফুটবল খেলার বুট বিতরণ। বুট পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
ক্রীড়াবিদরা মনে করেন, প্রয়োজনীয় ক্রীড়া উপকরণ সরবরাহের ফলে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ আরও বাড়বে এবং স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
পুরস্কার গ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রীড়া সামগ্রীর সুযোগ বাড়ানোর মাধ্যমে মতলব দক্ষিণে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।


