মাদক মামলায় ফরিদগঞ্জে ইউপি সদস্য আটক!

স্টাফ রিপোর্টার, ফরিদগঞ্জ :

মাদক মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় ফরিদগঞ্জের ৬নং গুপ্টি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মাসুদ মিজি ওরফে বাবা মাসুদকে (৪০) আটক করেছে পুলিশ। গত ২ জুলাই মঙ্গলবার রাত্রে ফরিদগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে লাউতলী গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ মিজি ইতিপূর্বে ইয়াবা সংক্রান্ত একটি মামালায় আটক হয়েছে, সে মামলায় মাসুদ মিজি আদালতে হাজিরা দেয়নি, আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এসময় অভিযানে ছিলেন, এসআই ইসমাইল হোসেন, এএসআই সাদ্দাম, এএসআই অলিউল্লাহ, জোনায়েদ, কাউছার, সঙ্গীও ফোর্স ইকবাল বশির উল্লাহ।

এএসআই সাদ্দাম হোসেন বলেন, মাসুদ মিজি একাধিক ইয়াবা মামলার আসামি, আদালত একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোওয়ানা জারি করে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাঈদুল ইসলাম স্যারের নির্দেশে জিআর ২৭৮/২১ মামলায় তাকে আটক করি, আটকের পর আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়।