স্টাফ রিপোর্টার
নির্মাণ শ্রমিকদের অকৃত্রিম বন্ধু, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর সাধারণ সম্পাদক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ( টিইউসি) ‘র সহ-সভাপতি শ্রমিক নেতা মরহুম মোঃ আব্দুর রাজ্জাক এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় মিলাদ ও আলোচনা সভা চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মাঝি বাড়ির সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর সদরের আয়োজনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিষ্ণু্ণদী আল আকসা জামে মসজিদের হাফেজ মোঃ ইরফান হোসাইন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও লক্ষীপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লক্ষীপুর জেলার সাংগঠনিক মোঃ মাকসুদুর রহমান।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর সদর থানার সভাপতি মোঃ আবুল কালাম ও সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ ডাক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন হিরু, কার্যনির্বাহী সদস্য মোঃ খোকন, মোঃ বাবুল গাজী ও সাধারণ সদস্য মোঃ ইসমাইল গাজী সহ রাজমিস্ত্রী, রং-মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, টাইলস মিস্ত্রি ও সকল নির্মাণ শ্রমিক।


