স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা শীল সমিতির উদ্যোগে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পূজা। প্রতিবছরের মতো এবারও চাঁদপুর শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে এ পূজার আয়োজন করা হয়েছে। পূজা উপলক্ষে জেলা শীল সমিতির নেতৃবৃন্দ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
জেলা শীল সমিতির সভাপতি চন্দন কুমার শীল ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ মজুমদার জানান, সমিতির কোষাধ্যক্ষ সুমন চন্দ্র শীল ও সহ-কোষাধ্যক্ষ রনজিৎ চন্দ্র সরকার পূজার সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।
তারা জানান, চাঁদপুর জেলা শীল সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বার্ষিক বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে। সমিতির অন্তর্ভুক্ত সেলুন মালিক ও সকল সদস্যের সার্বিক সহযোগিতায় এ পূজা অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্বকর্মা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি পূজা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি সুজন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক অর্জুন চন্দ্র শীল, উপদেষ্টা সমর চন্দ্র সরকার, প্রচার সম্পাদক সুকমল দাস, সিনিয়র সদস্য রিপন চন্দ্র সরকার এবং সদস্য জয় সাহা।
পূজা উপলক্ষে আয়োজকরা সকলের সহযোগিতা কামনা করেছেন।


