স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পৌর নাগরীক ফোরামের পক্ষ থেকে ইউএনওসহ তিনজনকে সন্মাননা স্বারক প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের মিলনায়তনে নাগরিক ফোরামের সভাপতি মোশারফ হোসেন নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইমাম হোসেনের পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া, স্বেচ্ছাবেসবক আব্দুল রাজ্জাক রাজা এবং আজিজুর রহমান রাজনকে সামাজিক উন্নয়নমূলত ও মানবিক কাজে অবদানের জন্য সন্মাননা স্বারক পুরস্কার প্রদান করা হয়েছে।
একই সাথে মাথায় পরিয়ে দেয়া হয় শান্তির মুকুট।


