গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

দীর্ঘ ১৩ বছর পর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাজারের ২৯০জন ভোটারের মধ্যে ২৮৬জন ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে বিজয়ীরা হলে সভাপতি পদে মজিবুর রহমান পাঠান, সাধারণ সম্পাদক পদে শরীফ হোসেন আজাদ, সহ-সভাপতি পদে সাহাবুদ্দিন পাঠান, সাংগঠনিক সম্পাদক পদে মো. তারেক মিজি, কোষাধ্যক্ষ আউয়ুব আলী আনসারী, প্রচার সম্পাদক মোঃ ইউনুছ খান।

এছাড়া বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হলেন, সহ-সম্পাদক পদে মোঃ বিল্লাল, সহ-কোষাধ্যক্ষ পদে সাহেদ আলম, দপ্তর সম্পাদক পদে ওসমান হোসেন, নির্বাহী কমিটির সদস্য পদে মোঃ বাহা উদ্দিন, মাসুদ আলম, মোঃ মিজানুর রহমান।

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটার ও প্রার্থীদের সহযোগিতায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে বিজয়ীর প্রার্থীদের হাতে ফলাফল তুলে দিয়েছি।

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আহমেদ রাজন শেখ বলেন, দীর্ঘ ১৩ বছর পর গাজীপুর বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের আশা-আঙ্খাকার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাজারের ব্যবসায়ীরা সার্বিক সহযোগিতার ফসল এই নির্বাচন। তিনি নির্বাচনে বিজয়ী এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।