দুস্থদের মাঝে হিলশা ফাউন্ডেশনের চাল-ডাল বিতরণ

স্টফ রিপোর্টার

মানবিক সহায়তার অংশ হিসেবে চাঁদপুর ষোলঘর এলাকায় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় চাল ও ডাল বিতরণ করেছে হিলশা ফাউন্ডেশন। কর্মসূচিতে চাঁদপুরের অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কালী মোহন মণ্ডল, সাধারণ সম্পাদক মোঃ আলম খাঁন, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন পালোয়ান, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. শ্রী সজল সরকার, প্রচার সম্পাদক জামাল আহমেদ আখন্দ, অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. ইমরান হক বাপ্পী, দপ্তর সম্পাদক সুখ রঞ্জন বিশ্বাস, শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিভোর সরকার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন গাজী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা বেগম, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম শিখন, কৃষি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মোঃ ফখর উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ হায়দার আলী, মোঃ খোরশেদ আহমেদ, মোঃ মোকবুল হোসেন, আলমগীর গাজী প্রমুখ।