অসুস্থ সেলিম পাটওয়ারীকে আবুল বাশার সোহেলের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উত্তর নদনা এলাকার ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী দীর্ঘদিন যাবৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আর্থিক সংকটে থাকায় তার চিকিৎসা ব্যাহত হওয়ার খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও পাইকপাড়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, যুবদল নেতা আবুল বাশার সোহেল। তিনি সেলিম পাটওয়ারীর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন।

আবুল বাশার সোহেল বলেন, বিএনপির তৃণমূল কর্মীরাই দলের আসল প্রাণ। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দলের প্রতিটি দুঃসময়ে সেলিম পাটওয়ারীর দলের জন্য কাজ করেছেন। কয়েক মাস পূর্বে তিনি স্ট্রোক করে চিকিৎসাধীন ও কর্মহীন হয়ে আর্থিক সংকটে আছেন। অভাব অনটনে দিন পার করছেন সেলিম পাটওয়ারী। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও উনার চিকিৎসা ও পরিবারের পাশে থাকব। সমাজের বিত্তবানরাও সহযোগিতার জন্য এগিয়ে আসার অনুরোধ করছি। এবং ফরিদগঞ্জের এমপি মহোদয়ের দৃষ্টি কামনা করি। সেলিম পাটওয়ারীর চিকিৎসা ও পরিবারের আর্থিক সংকট থেকে মুক্ত করতে সহযোগিতা করার।

এসময় উপস্থিত ছিলেন পাইকপাড়া উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোজাম্মেল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি হারুন, ৫নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ইউসুফ এবং ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী রেহানা আক্তার প্রমুখ। এসময় উপস্থিত নেতৃবৃন্দ অসুস্থ সেলিম পাটওয়ারীর দ্রুত রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।