স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ী, মাদক সেবন এবং সাংবাদিকতার আড়ালে অপকর্মের অভিযোগে চিহ্নিত মাদক কারবারি কামরুল হাসান রনিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সচেতন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কামরুল হাসান রনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভুয়া পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন ধরণের অপকর্ম ও মাদক ব্যবসার নেটওয়ার্ক চালিয়ে আসছিল। তার এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে অভিযোগ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। এলাকার তরুণ প্রজন্মকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে তাকে দ্রুত আইনের আওতায় এনার দাবী জানান মানববন্ধন কারীরা।
এসময় বক্তব্য রাখেন, রহমত তালুকদার, বোরহান উদ্দিন, পারুল বেগম, শাওন পাঠান, সোরাব তালুকদার প্রমূখ।


