স্টাফ রিপোর্টার
নীল আকাশে সাদা মেঘের ভেলা আর মাঠজুড়ে কাশফুলের দোলা জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। শরৎ ঋতুর আবহে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চাঁদপুরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে পাড়া-মহল্লার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন কারিগররা। মন্দিরগুলোতেও বিরাজ করছে উৎসবের আমেজ।
এবার দেবী দুর্গার আগমন হবে গজে এবং গমন করবেন নৌকায়। উৎসবকে ঘিরে চাঁদপুরের সর্বত্র আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
আগামী ১০ অক্টোবর শনিবার মহালয়ার মধ্য দিয়ে দেবীর আগমনী বার্তা জানান দেওয়া হবে। এরপর ১৬ অক্টোবর শুক্রবার দেবী পঞ্চমী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। ১৭ অক্টোবর শনিবার ষষ্ঠী পূজা, ১৭ ও ১৮ অক্টোবর সপ্তমী পূজা, ১৯ অক্টোবর অষ্টমী, ২০ অক্টোবর নবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির প্রতিষ্ঠার প্রত্যাশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর শারদীয় দুর্গাপূজা উদযাপন করেন। এটি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এবং অকালবোধন হিসেবে পরিচিত।
এ বছর চাঁদপুর সদর উপজেলায় মোট ৪১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার একটি মণ্ডপ কমেছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষণ চন্দ্র সূত্রধর।
তিনি জানান, পূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজকরা প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে চাঁদপুর শহরের বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে।
চাঁদপুর শহর এলাকার পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে—কালীবাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুয়াখোল কুন্ডু বাড়ি, মিনার্ভা পূজা মণ্ডপ, রামকৃষ্ণ আশ্রম, মজুমদার বাড়ি, গুহ বাড়ি পূজা মণ্ডপ, নতুন বাজার পালপাড়া শীতলা মায়ের মন্দির পূজা মণ্ডপ, নতুন বাজার ঘোষপাড়া সার্বজনীন পূজামণ্ডপ, প্রতাপ সাহা রোড দুর্গা মণ্ডপ, প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দির, বড় স্টেশন মহাবীর মন্দির, মুন্সেফপাড়া পূজারী সংঘ, মঠখোলা শিববাড়িয়া ঠাকুর বাড়ি সার্বজনীন দুর্গাপূজা, বাবুরহাট স্বর্গীয় সুরেন্দ্র দাসের বাড়ি দুর্গা মন্দির, স্বর্গীয় কুলদা প্রসাদ দে বাড়ি দুর্গা মন্দির, বাবুরহাট সত্যনারায়ণ সেবা সংঘ, কদমতলা অকালবোধন দুর্গাপূজা, মুন্সেফপাড়া পুষ্পাঞ্জলি সংঘ, স্বর্ণখোলা রোড সন্তোষী মায়ের পূজা মণ্ডপ এবং বাবুরহাট রমেশ দের বাড়ি পূজা মণ্ডপ।
পুরানবাজার এলাকার পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে—দাসপাড়া কালী মন্দির, দাসপাড়া শিব মন্দির, পালপাড়া পল্লী সেবা সংঘ, মৈশাল বাড়ি পূজা মণ্ডপ, দাসপাড়া জয় রাম সংঘ, ঘোষপাড়া পূজা মণ্ডপ, নবতারা পুরানবাজার হরিজন পল্লী, হরিসভা মন্দির, বারোয়ারী মন্দির, পানের গোলা পূজা মণ্ডপ, রনঞ্জিত দাসের বাড়ি পূজা মণ্ডপ, নিতাইগঞ্জ পূজা মণ্ডপ এবং কার্তিক সাহা বাড়ি পূজা মণ্ডপ।
এছাড়াও সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া দত্তবাড়ি পূজা মণ্ডপ, বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদি কমল কৃষ্ণ মহাশয়ের বাড়ি পূজা মণ্ডপ, রামপুর ইউনিয়নের উত্তর চর বাকিলা বড় সূত্রধর বাড়ি দুর্গামণ্ডপ, কল্যাণপুর ইউনিয়নের দাসাদী বড় সূত্রধর বাড়ি দুর্গা মন্দির, বালিয়া ইউনিয়নের বালিয়া রাধাগোবিন্দ মন্দির এবং বাগাদী ইউনিয়নের চরমেশা সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে চাঁদপুরে ইতোমধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। পূজামণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারও দুর্গাপূজা উদযাপিত হবে।


