ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও কে সেটু কুমার বড়ুয়াকে বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়াকে বদলি জনিত কারণে ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল, উপজেলা ইঞ্জিনিয়ার মেহেদী হামান, সমাজ সেবা কর্তমর্তা মিজানুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সহ-সভাপতি মহিউদ্দিন, মশিউর রহমান মনা, সাবেক সাধারণ সম্পাদক প্রাবীর চক্রবর্তী, আব্দুস সোবহান লিটন, সিনিয়র সাংবাদিক নারায়ন রবিদাস, আনিছুর রহমান সুজন, এসএম ইকবাল, শিমুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন খান স্বপন, জসিম উদ্দিন, গাজী মমিন, আমান উল্লাহ খান ফারাবী, আব্দুল কাদির, কে এম নজরুল, শামীম হাসান, এফএম মানিক।