স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাছির আহমেদ খান গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর, লক্ষ্মীপুর বাজার, গুচ্ছগ্রাম, শাহজাহান কবিরাজের ফুলসহ ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি এলাকাবাসী ও ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে স্থানীয় ভোটাররা নাছির আহমেদ খানের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাঁর প্রার্থিতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এসময় কয়েকজন স্থানীয় ভোটার বলেন, স্বৈরাচার সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নিয়ে তাদের পাশে ছিলেন একমাত্র নাছির খান। তাই আগামী নির্বাচনে আমরা সবাই নাছির খানের সমর্থনে তাঁর বিজয়ের লক্ষ্যে কাজ করে যাব। গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


