প্রেস বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের পিতা মুহাম্মদ ইউসুফ আলী মিয়াজি (৯০) ইন্তেকাল করেছেন। গত ৩ অক্টোবর রাত ১১টা ৩৮ মিনিটে চাঁদপুরের রঘুনাথপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ ভাই-বোন, বন্ধুমহল ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন।
আজ ৪ অক্টোবর বাদ জোহর দক্ষিণ রঘুনাথপুর ইয়াকুব বেপারি বাড়ি শাহি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য দেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ হানিফ।
নসিহত পেশ করেন জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খাজা আহমদুল্লাহ ও দারুল উলুম রঘুনাথপুরের মুহতামিম মাওলানা আশরাফ আলী।
জানাজায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, সহ-সভাপতি কেএম ইয়াসিন রাশেদসানী, সেক্রেটারি মাওলানা নুরুদ্দিন খান, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমাদ, এইচ এম নিজাম, সদস্য পীরজাদা মাওলানা আফসার উদ্দিন ও ডাক্তার মাসুমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ আবুল বাশার তালুকদার, সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ বেপারি, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামতুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি ডিএম ফয়সাল, নাসির খানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন। পরে মরহুম মুহাম্মদ ইউসুফ আলী মিয়াজির দাফন সম্পন্ন করা হয়।


